Howrah bulldozer Action | হাওড়ার ময়দান চত্বরে চলল বুলডোজার
হাওড়ার ময়দান চত্বরে চলল বুলডোজার। বিপ্লবী হরেন ঘোষ সরণীর দুইপাশে কমপক্ষে ৩০ টি দোকান ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে, প্রশাসন থেকে দিন কয়েক আগে উঠে যাওয়ার জন্য দোকান মালিকদের নোটিস দেওয়া হয়। তা সত্ত্বেও তাঁরা সরে না যাওয়ায় বুধবার উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।