Indian Cricket Team: গম্ভীরকে বিশ্রাম, ভারতের কোচ হচ্ছেন ভিভিএস লক্ষণ? বড় পরিকল্পনা ভারতীয় বোর্ডের! | VVS Laxman Set to Replace Gautam Gambhir as India Coach? BCCI’s Big Plan Revealed
কলকাতা : এবার কি বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের? সব ঠিক থাকলে ভারতের কোচের হটসিটে দেখা যেতে পারে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষণকে। এমনই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে ভারত। গতকালই ১২৫ রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় দল। তবে এর মধ্যেই শোনা গিয়েছে, ভারতের কোচ বদলাতে পারে বিসিসিআই।
কেন কোচ বদলের ভাবনা আনল বোর্ড?
শোনা গিয়েছে, যেহেতু খেলোয়াড়দের ধকল কমানোর জন্য তাঁদের বিশ্রাম দেয় বোর্ড, ঠিক সেভাবেই এবার কোচ ও সাপোর্ট স্টাফদের খাটুনি কমানোর জন্যও তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে বিসিসিআই। এই কারণেই কোচ পরিবর্তনের কথা ভেবেছে বোর্ড। শোনা গিয়েছে, আসন্ন এশিয়ান গেমসের জন্য শ্রেয়স আইয়ারদের কোচের দায়িত্বে দেখা যেতে পারে ভিভিএস লক্ষণকে। এমনিতেও, সেই সময় ভারতের কোচ বদল প্রয়োজনীয় কারণ সেই সময় ওয়ান ডে সিরিজ খেলতে যাবে ভারত। এবার শোনা গিয়েছে, জিম্বাবোয়ে সিরিজ ও এশিয়ান গেমসে কোচিং করাবেন ভিভিএস লক্ষণ। দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন সুনীল যোশী ও ব্যাটিং কোচ হতে পারেন হৃষীকেষ কার্নিতকর।
এখন ঠাসা সূচি রয়েছে ভারতীয় বোর্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন বৈভবরা। ২৩-২৬ জুলাই ম্যাচগুলি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে যাবে ভারত। তার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ান ডে খেলবে ভারতের সিনিয়র দল। এরপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এই জন্যই শোনা গিয়েছে, গৌতম গম্ভীর ও কোম্পানিকে বিশ্রাম দিতে পারে ভারত। তবে লক্ষণ কোচ হলে আদৌ ভারত সাফল্য পায় কি না, সেই দিকেই তাকিয়ে ভারত।