অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় নয়া তথ্য নিয়ে হাইকোর্টে কালীঘাট-তৃণমূল
অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় এ বার নতুন তথ্য নিয়ে আদালতে তৃণমূল। তাদের অন্য অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে দেওয়ার আর্জি নিয়ে বুধবার হাইকোর্টে গেল কালীঘাট-তৃণমূল। এ দিন অতিরিক্ত হলফনামা দিয়ে তারা জানায়, প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল। এখন সেই সংখ্যা আরও বেড়েছে।