Baruipur Encounter: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, ছেলের খবর শুনে বললেন প্রভাসের মা
কলকাতায় একটি বাড়িতে থেকে সেখানেই পরিচারিকার কাজ করেন সন্ধ্যা। খেটে খাওয়া পরিবার। ছেলে নেশা করত। মা বার বার নিষেধ করলেও তা কানে তোলেনি। নেশার বশে এমন জঘন্য অপরাধও যে করতে পারে, তা ভাবতে পারেনি পরিবার। তবে এমন অপরাধের ক্ষমা হোক, তা চাননি সন্ধ্যাও। হলোই বা ছেলে! আগেই বলেছিলেন, ‘ওকে ফাঁসি দিন, বা কেটে ফেলে দিন…ও যা করেছে, তার শাস্তি দিন।’ খেদের সুরে সন্ধ্যাকে বলতে শোনা গিয়েছিল, ছেলে এক মায়ের কোল খালি করে দিয়েছে, তাই তাঁর কোল খালি হলেও অনুতাপ করবেন না তিনি।