PM Narendra Modi: ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, দু'দেশের বন্ধুত্ব নিয়ে কী লিখলেন? | PM Narendra Modi Awarded as Highest Civilian Award, He Talks About Friendship between Two Countries - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, দু’দেশের বন্ধুত্ব নিয়ে কী লিখলেন? | PM Narendra Modi Awarded as Highest Civilian Award, He Talks About Friendship between Two Countries

Spread the love

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI

জাকার্তা: তিন দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি গিয়েছেন ইন্দোনেশিয়ায়। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। তিনিও আপ্লুত হয়েছেন এই অভ্যর্থনা-সম্মানে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক নিয়ে পোস্ট করেন তিনি। কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

সোমবার, ৬ জুলাই ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিশাল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

এই সফর নিয়ে টুকরো ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি প্রাম্বানান মন্দিরের অসাধারণ সৌন্দর্য্যের ভিডিয়ো পোস্ট করেন। একইসঙ্গে ইন্দোনেশিয়ায় তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, সেই ভিডিয়োও তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদী বলেন যে ভারত-ইন্দোনেশিয়ার সম্পর্ক নতুন স্তরে পৌঁছবে।

তিনি বলেন, “আজ সকালে আমায় ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান কোটি কোটি ভারতীয়ের সম্মান। ভারত ও ইন্দোনেশিয়ার সুদীর্ঘ সম্পর্কের ইতিহাস। বিগত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।”

প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কৌশল, গুরুত্বপূর্ণ খনিজ, সমুদ্রবন্দর উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে বড় চুক্তি সই হতে পারে। ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামুদ্রিক পরিকাঠামো এবং খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন চুক্তি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *