হেঁশেলে তেজপাতা ও লেবুর খোসা ফোটানোর উপকারিতা - 24 Ghanta Bangla News
Home

হেঁশেলে তেজপাতা ও লেবুর খোসা ফোটানোর উপকারিতা

Spread the love

বিশেষজ্ঞরা বলছেন, লেবুর খোসা এবং তেজপাতা গরম করার ফলে এদের মধ্যে থাকা কিছু উদ্বায়ী যৌগ (Volatile Compounds) বাষ্পের সঙ্গে মিশে চারপাশে ভেষজ ও সাইট্রাস সুবাস ছড়িয়ে দেয়। ‘ফ্রন্টিয়ার্স ইন প্ল্যান্ট সায়েন্স’ (Frontiers in Plant Science) জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, লেবুর খোসার এসেনশিয়াল অয়েলে প্রধান উপাদান হলো ডি-লিমোনিন (d-limonene)। লেবুর খোসায় প্রায় ৪৮ থেকে ৭০ শতাংশ পর্যন্ত লিমোনিন থাকে, যা মূলত লেবুর চেনা সুগন্ধের জন্য দায়ী। এ ছাড়া এতে পিনিন, মাইরসিন ও লিনালুলের মতো যৌগও থাকে। তেজপাতার ওষধি সুগন্ধের মূল কারণ হলো এতে থাকা সিনেওল (বা ইউক্যালিপ্টল), লিনালুল এবং ইউজিনল নামক উদ্বায়ী উপাদান। জল ফুটলে এই উপাদানগুলো বাষ্পীভূত হয়ে ঘরকে সুগন্ধে ভরিয়ে তোলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *