চরম সাজা হোক দোষীর, চাইছেন দুই মা-ই
নির্যাতিতার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় প্রভাসের বাড়ি। ত্রিপলের ছাউনি দেওয়া ঘুপচি ঘরে রয়েছেন তার মা সন্ধ্যা মণ্ডল। তিনিও অবশ্য এই বাড়িতে থাকেন না। কলকাতায় একটি বাড়িতে থেকে সেখানেই পরিচারিকার কাজ করেন। গোটা ঘটনায় ছেলে জড়িয়ে পড়ল কী ভাবে, তা জানেন না তিনিও। তবে যে ঘটনায় ছেলে ধরা পড়েছে, তাতে তার চরম শাস্তি চান মা–ও। তিনি এ দিন বলেন, ‘আমাদের খেটে খাওয়া পরিবার। আমি জানি না, ছেলে কী ভাবে এ সবে জড়িয়ে গেল। আর কিছু বলব না। শুধু বলব, ওকে ফাঁসি দিন, বা কেটে ফেলে দিন…ও যা করেছে, তার শাস্তি দিন।’ খেদের সুরে তিনি বলেন, ‘ও (নির্যাতিতা) যেমন এক মায়ের কোল থেকে চলে গিয়েছে, তেমনই আমার ছেলেও আমার কোল থেকে চলে গিয়েছে!’