Shapoor Zadran Death: না ফেরার দেশে শাপুর জাদরান, শোকের ছায়া আফগানিস্তান ক্রিকেটে! | Former Afghanistan Pacer Shapoor Zadran Passes Away, ACB Pays Tribute - 24 Ghanta Bangla News
Home

Shapoor Zadran Death: না ফেরার দেশে শাপুর জাদরান, শোকের ছায়া আফগানিস্তান ক্রিকেটে! | Former Afghanistan Pacer Shapoor Zadran Passes Away, ACB Pays Tribute

Spread the love

কলকাতা: ক্রিকেট দুনিয়ায় ইন্দ্রপতন। প্রয়াত আফগানিস্তান ক্রিকেটের (Afghanistan Cricket) অন্যতম পথিকৃৎ ও প্রাক্তন ফাস্ট বোলার শাপুর জাদরান (Shapoor Zadran) । বিরল এক রোগে আক্রান্ত হয়ে তাঁর মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। মঙ্গলবার আফগানিস্তান বোর্ড সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানায়। এর পরেই শোকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে।

শোনা গিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ভাই ঘমাই জাদরান ও প্রাক্তন জাতীয় দলের ক্যাপ্টেন আসগর আফঘানও এসেছিলেন তাঁর সঙ্গে। গতবছর অক্টোবর থেকেই শরীর অবনতি হতে থাকে তাঁর। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাপুর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট জানিয়েছে,”গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, আফগানিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আফগানিস্তানের দলের ভিত গড়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি সেই গর্বিত ক্রিকেটারদের একজন, যিনি দলের শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। আফগানিস্তানের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

বহুদিন ধরেই ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ রোগে আক্রান্ত হন। এর ফলেই জানুয়ারি মাসে তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। সেই সময় তাঁকে সাহায্য করেছিলেন আইসিসি প্রধান জয় শাহ। এই রোগের প্রায় শেষ পর্যায়ে ছিলেন জাদরান, ফলে এক এক করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হতে থাকে।

দেশের হয়ে ৪৪টি ওয়ান ডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন জাদরান। ওয়ান ডে-তে নিয়েছেন ৪৩ উইকেট ও টি-টোয়েন্টিতে পেয়েছেন ৩৭টি উইকেট। আফগানিস্তানের ক্রিকেট দলের প্রধান মুখ ছিলেন তিনি। তবে, এবার তাঁর মৃত্যুতেই শোকার্ত ক্রিকেটমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *