প্রয়াত প্রাক্তন আফগান পেসার শাপুর জ়াদরান
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জ়াদরান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। দীর্ঘদিন ধরেই হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (HLH)-এ ভুগছিলেন এই ৩৮ বছর বয়সি পেসার। আফগানিস্তানের হয়ে তিনি ৪৪টি ODI, ৩৬টা টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০২০ সালে তিনি অবসর নেন।