IPL 2024, KKR: কালই কলকাতায় নাইটরা, আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু কবে! - Bengali News | KKR Players to reach Kolkata on 14th March, Will Start Training on Next Day - 24 Ghanta Bangla News
Home

IPL 2024, KKR: কালই কলকাতায় নাইটরা, আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু কবে! – Bengali News | KKR Players to reach Kolkata on 14th March, Will Start Training on Next Day

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। কলকাতা নাইট রাইডার্স ঘরোয়া ক্রিকেটারদের কয়েকজনকে নিয়ে মুম্বইয়ের অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছিল। তবে কেকেআরের পুরোদমে প্রস্তুতি এখনও শুরু হয়নি। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। কলকাতা নাইট রাইডার্সের শুরুতেই হোম ম্যাচ। প্রতিযোগিতার দ্বিতীয় দিন ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। কালই কলকাতায় আসছেন নাইটরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, কাল শহরে আসছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফি ফাইনাল খেলছেন। ফলে তিনি পরে আসবেন। শুধু ক্রিকেটাররাই নন, সমস্ত কোচিং স্টাফও চলে আসছেন কালই। কেকেআর শিবিরের তরফে আগেই জানানো হয়েছিল, ১৫ মার্চ চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে দল। তবে শুক্রবার কোন সময় অনুশীলন তা অবশ্য নিশ্চিত করা হয়নি।

আপাতত ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এত দিন মুম্বই অ্যাকাডেমিতে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন রিঙ্কু সিং, রমনদীপ সিংরা। শুক্রবার থেকে কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরও থাকবেন। তবে বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দেবেন, এ নিয়ে কোনও তথ্য দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামে এ বার রেকর্ড গড়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে অজি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে নিয়েছে কেকেআর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *