David Miller: দেড় কোটির টোপ, বিয়ে পিছিয়ে মাঠে নামলেন আইপিএল তারকা - Bengali News | South Africa's David Miller postponed his wedding to play the last three matches of the Bangladesh Premier League says Wasim Akram - 24 Ghanta Bangla News
Home

David Miller: দেড় কোটির টোপ, বিয়ে পিছিয়ে মাঠে নামলেন আইপিএল তারকা – Bengali News | South Africa’s David Miller postponed his wedding to play the last three matches of the Bangladesh Premier League says Wasim Akram

Spread the love

David Miller: দেড় কোটির টোপ, বিয়ে পিছিয়ে মাঠে নামলেন আইপিএল তারকা

কলকাতা: যত দিন যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রতি ক্রিকেটারের আকর্ষণ বাড়ছে। দেশ-বিদেশে এখন হরেক রকমের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। আর কয়েকটা দিন পর ভারতে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এখনও অবধি ক্রিকেট বিশ্বে যতগুলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে, তার মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে থাকবে আইপিএল। দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারে ঠাসা থাকে আইপিএলের (IPL) ১০ ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রম জানিয়েছেন, প্রায় দেড় কোটি টাকার জন্য বিয়ে পিছিয়ে দিয়েছেন আইপিএলে খেলা এক তারকা ক্রিকেটার। জানেন কে তিনি? আর তাঁকে এই টাকার টোপই বা দিলেন কে?

প্রাক্তন পাক তারকা পাকিস্তান সুপার লিগের এক ম্যাচের শেষে জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রচুর অর্থ পেয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলার। যার ফলে তিনি নাকি নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন। সম্প্রতি কেপ টাউনে দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের শেষে ‘দ্য প্যাভিলিয়ন শো’-তে আক্রম বলেন, ‘আমরা এখানে বিপিএলে কারা চ্যাম্পিয়ন হয়েছে তা নিয়ে আলোচনা করছিলাম। এখানে তো পিএসএল নিয়ে ছাড়া আলোচনা হয় না। আমরা জানতে পেরেছি ডেভিড মিলার দেড় লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় কোটির মতো) পেয়েছে তিন ম্যাচের জন্য। ও তিনটে ম্যাচ খেলতে বাংলাদেশে গিয়েছিল। ৩টে ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে এবং ট্রফি জিতেছে। তারপর বাড়ি ফিরেছিল। ওখানে খেলার জন্য ও নিজের বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিল।’

এ বারের বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। সেই টিমের সদস্য দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তিনি আইপিএলে খেলেন গুজরাট টাইটান্সে। আর কয়েকদিন পর তাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন মিলার। গত মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন প্রোটিয়া তারকা। তাতে ২৫৯ রান করেছিলেন। এ বার দেখান নতুন মরসুমের আইপিএলে এবং বিয়ের পর তিনি কেমন খেলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *