‘কিছুই খান না..’, দুপুর ২টো থেকে রাত ২টো, শাহরুখের সঙ্গে ১২ ঘণ্টা কেমন কাটল খরাজের?
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা শুনতে এই সময় অনলাইন ফোন করেছিল অভিনেতাকে। বিষয়টিকে এত বড় করে দেখতে কিংবা ভাবতে চান না অভিনেতা। বিনয়ের সুরে বলেন, ‘আমি একটা ক্যামিও চরিত্রে অভিনয় করেছি। খুব বড় কিছু নয়। তবে হ্যাঁ, শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার সুযোগ আছে বলেই রাজি হয়েছি।’ এর আগে বেশ কিছু অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা হয়েছে খরাজের। তবে অভিনয় করতে গিয়ে এক অন্য শাহরুখকে আবিষ্কার করেছেন অভিনেতা।