হরমুজ়ে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা
ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলা
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানায়, ওমানের লিমাহ উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার প্রজেক্টাইল লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ওই ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তেই আগুন লেগে যায়। জাহাজের ইঞ্জিনে আগুন লাগলেও সব নাবিক নিরাপদে বেরিয়ে আসেন।
মার্কিন সূত্রের দাবি, আক্রান্ত জাহাজগুলির একটি কাতারের মালিকানাধীন এলএনজি ট্যাঙ্কার আল রেকায়েত। হামলার পরে জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।