প্রবল বিদ্যুৎ বিপর্যয়, মন্ত্রীর দ্বারস্থ স্থানীয়রা
সুমন জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার ২৪ ঘণ্টা আগে নাগরিকদের সে কথা জানাতে মাইকে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, এলাকায় সেই ঘোষণার কাজ হচ্ছে না। দ্বিতীয়ত, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছিল, কিন্তু সেই পরিকাঠামোগত কোনও কাজ হয়নি বলে দপ্তর সুত্রে জানা গিয়েছে। সুমন বলেন, ‘খোঁজ নিয়ে দ্রুত সমস্যার সমাধান করছি।’