Thermal Throttling কী? ফোন বা ল্যাপটপ গরম হয়ে স্লো হয় কেন জানেন?।Ei Samay
ল্যাপটপ বা মোবাইলে অনেকক্ষণ চালালে ডিভাইসের প্রসেসর (CPU) বা গ্রাফিক্স প্রসেসর (GPU) অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে যাতে CPU যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য CPU নিজে থেকেই তার কাজের গতি কমিয়ে দেয়। এর ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ফোন বা ল্যাপটপের ভিতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে। অর্থাৎ, ‘থার্মাল থ্রটলিং’ কোনও ত্রুটি নয় বা ফোন, ল্যাপটপের কোনও সমস্যাও নয়, বরং এটি ডিভাইসগুলিকে ঠিকমতো চালানোর একটি প্রসেস।
গেম খেলার সময় বা উচ্চ রেজ়োলিউশনের ভিডিয়ো দেখার সময় প্রসেসরকে অনেক বেশি কাজ করতে হয়। একই সঙ্গে স্ক্রিনের উজ্জ্বলতা, ইন্টারনেট, গ্রাফিক্স প্রসেসিং এবং ব্যাটারির উপর চাপ বাড়ে। ফলে ডিভাইসের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। তাপ নির্দিষ্ট সীমার উপরে পৌঁছলে সফটওয়্যার প্রসেসরের গতি কমিয়ে দেয়, যাতে অতিরিক্ত গরম হয়ে ডিভাইসের ক্ষতি না হয়।