বারাসত-শিয়ালদহ এসি লোকাল চালু, প্রথম দিন কেমন অভিজ্ঞতা যাত্রীদের? - 24 Ghanta Bangla News
Home

বারাসত-শিয়ালদহ এসি লোকাল চালু, প্রথম দিন কেমন অভিজ্ঞতা যাত্রীদের?

Spread the love

বারাসত-শিয়ালদহ এসি লোকাল চালু হলো সোমবার থেকে। প্রথম দিন বারাসত স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। আগেই রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল চালু হয়েছে। এ বার জেলা সদর বারাসত থেকেও ছাড়ছে এসি লোকাল।

শিয়ালদহ থেকে এই ট্রেন ছাড়বে সকাল ১০টা ৩৩ মিনিটে, বারাসত পৌঁছবে সকালে ১১টা ১৮ মিনিটে। বারাসত থেকে ছাড়বে ১১টা ২৯ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে। এই ট্রেন যদিও সব স্টেশনে দাঁড়াবে না। বারাসত থেকে ছেড়ে মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর হয়ে শিয়ালদহে পৌঁছবে।

ac local
এসি লোকালে যাত্রীরা।

বসিরহাটের বাসিন্দা দেবাঙ্গী বসু। বেলেঘাটায় কাজে যাচ্ছেন। শিয়ালদহেই যখন যাবেন, ঠিক করেন বারাসতে নেমে এসি লোকাল ধরবেন। সেই মতোই চলে আসেন। দেবাঙ্গী বলেন, ‘বেলেঘাটায় একটা কাজে যাচ্ছিলাম। বারাসতে এসে শুনি এই ট্রেনের আজ উদ্বোধন। তাই উঠে পড়লাম। খুব ভালো লাগছে।’ তিনি জানান, বসিরহাট থেকে সরাসরি শিয়ালদহ যাওয়ার জন্যও যদি একটা এসি লোকাল হয় খুব ভালো হয়।

ac local
প্রথম দিনের টিকিট।

যাত্রীরা জানান, এসি লোকালের খুবই দরকার ছিল। প্রায় সারা বছরই এখন বিশ্রী গরম। লোকাল ট্রেনের যাত্রীদের খুবই কষ্ট হয় যাতায়াতে। তাঁরা চান, এসি লোকালের সংখ্যা আরও বাড়ুক। একই সঙ্গে এই ট্রেনও অল স্টপেজ করা হোক, আর্জি তাঁদের।

বিজেপি নেতৃত্বের দাবি, ডাবল ইঞ্জিনের সরকার চলছে। বারাসত থেকে এসি লোকাল চালু হলো। এর পরে হাসনাবাদ থেকেও এসি ট্রেন চালু হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *