ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে মিসাইল বৃষ্টি রাশিয়ার, তছনছ বহু এলাকা, একাধিক মৃত্যুর আশঙ্কা
এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি ইউক্রেন সরকার। তবে ক্ষতিগ্রস্ত বহুতলের ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিয়েভের মেয়র। হামলার কয়েক ঘণ্টা আগেই জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেছিলেন, ‘গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া আবার বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই সাইরেন বাজলে কোনওভাবেই সতর্কবার্তা উপেক্ষা করবেন না।’ পশ্চিমি দেশগুলির কাছে দ্রুত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের আবেদনও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।