ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বহুতলের একাংশ ভেঙে পড়ে মৃত ৬ - 24 Ghanta Bangla News
Home

ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বহুতলের একাংশ ভেঙে পড়ে মৃত ৬

Spread the love

ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বহুতলের একাংশ ভেঙে পড়ে প্রাণ গেল ৬ জনের। এক জন গুরুতর আহত। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মানখুর্দের জনতানগরের হনুমান মন্দিরের পিছনে ৫ নম্বর চাউলে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনাস্থলে একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। সেই টিমে রয়েছেন একজন অর্থোপেডিক সার্জন, একজন জেনারেল ফিজিশিয়ান, নার্সিং স্টাফ এবং অ্যাম্বুল্যান্স কর্মী। এ ছাড়া আহতদের দ্রুত চিকিৎসার জন্য কাছের শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অতিরিক্ত বেডের বন্দোবস্ত করেছে প্রশাসন। এই ঘটনার পরে অসন্তোষ প্রকাশ করে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানান, বেআইনি ও ঝুঁকিপূর্ণ একাধিক বিল্ডিংয়ে বার বার নোটিস দিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও বিপজ্জনক বাড়ি ছাড়েননি বাসিন্দা। বার বার বাড়ি মেরামত করেই সেখানে তাঁরা থেকেছেন। তার ফলেই এই দুর্ঘটনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *