লখনৌয়ে রাস্তায় ‘ক্যাচ মি’ লেখা গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
পুলিশ সূত্রে খবর, লখনৌয়ের স্মৃতি উপবন এলাকায় দাঁড় করানো ছিল গাড়ি দু’টি। একটি গাড়িতে উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো ছিল। অন্যটিতে নম্বর প্লেটের জায়গায় লেখা ছিল ‘CATCHM3’। সন্দেহজনক ভাবে দাঁড় করানো ছিল গাড়ি দু’টি। শনিবার রাতে ওই গাড়িতেই তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, যে বিএমডব্লিউ (BMW) গাড়িতে কায়দা করে ‘ক্যাচ মি’ লেখা ছিল তা থেকেই উদ্ধার হয়েছে ২৬ লক্ষ টাকা। ওই গাড়ির একটি গোপন জায়গায় রাখা ছিল টাকা। ৫০০ টাকার নোটের বান্ডিলে ঠাসা ছিল ওই কুঠুরি।