রথযাত্রায় পুরী যাচ্ছেন? শুধু জগন্নাথ দর্শন নয়, ঘুরে দেখতে পারেন এই স্থানগুলি
ওডিয়া খাবারের স্বাদ
পুরীর ট্রিপে এসে স্থানীয় সুস্বাদু খাবার চেখে দেখতে পারেন। ওডিশার ঐতিহ্যবাহী ডালমা, ছানাপোড়া, খাজা, পাখাল ভাত (পান্তা ভাত) এবং সামুদ্রিক মাছের পদ অবশ্যই চেখে দেখুন। অনেক নামী রেস্তোরাঁয় ওডিয়া থালি পাওয়া যায়, যা ওখানকার খাদ্য সংস্কৃতিকে সুন্দর ভাবে তুলে ধরে।