LNG Supply Restriction Lifted: পেট্রোল-ডিজেলের পর এবার গ্যাস নিয়েও বড় সিদ্ধান্ত কেন্দ্রের | Centre Lifted Restriction on Emergency LNG Supply, Customers in Relief
নয়া দিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধ থামতেই সঙ্কট কাটছে ধীরে ধীরে। এলপিজি (LPG) সরবরাহ স্বাভাবিক হয়েছে অনেকটা। গত ৩০ জুন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এবার আরও এক জ্বালানি থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।
কেন্দ্রীয় সরকার ন্যাচরাল গ্য়াস (Natural Gas) সরবরাহের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্য়াহার করে নিল। ইরান-আমেরিকা যুদ্ধের সময় এলএনজি (LNG) রবরাহে টান পড়েছিল হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ থাকার কারণে। তবে এবার ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হচ্ছে আবার।
জ্বালানি সঙ্কট দেখা দিতেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একমাত্র জরুরি ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্টর ভিত্তিক বরাদ্দ করা হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহারেও রাশ টানা হয়।
এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উন্নতি হতেই শক্তি ও জ্বালানি সরবরাহও আগের মতো পর্যায়ে ফিরে আসছে। এলএনজি কার্গো চলাচলও স্থিতিশীল পর্যায়ে ফিরছে। এরপরই কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।
প্রসঙ্গত, ভারত ক্রুড তেলের চাহিদার ৮৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। প্রাকৃতিক গ্যাসের চাহিদার অর্ধেক বিদেশ থেকে আমদানি করা হয়। প্রায় ৬৫ শতাংশ এলএনজি পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হয়। হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ভরা জাহাজ চলাচল শুরু হতেই ইমার্জেন্সি রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।