রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই
দিন কয়েক ধরেই একটানা ভারী বৃষ্টি চলছে মুম্বইয়ে। যার জেরে শহরের একাধিক জায়গার রাস্তা ধসে গিয়েছে, ভেঙে পড়েছে গাছ। অবিরাম বৃষ্টির জেরে থানে, পালঘর, মুম্বই এবং পুনের জনজীবনও কার্যত বিপর্যস্ত। জানা গিয়েছে, পুনেতে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা।