বিয়ের প্রথম কার্ড প্রাক্তন প্রেমিকাকে দিয়েছিলেন রাজ, সেই নারী ছিলেন কে জানেন? – Bengali News | Raj chakraborty gave his first marriage card to this ex girlfriend do you know her
সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন রাজ চক্রবর্তী। দুই সন্তানের পিতা তিনি। পরিচালনায় তিনি দারুণ সফল। একের পর এক বাণিজ্যিক ছবি তৈরি করে দর্শককে হলমুখী করেছেন। এক্কেবারে শূন্য থেকে শুরু করেছিলেন রাজ। ইন্ডাস্ট্রিতে ছিল না তাঁর কোনও বাবা-কাকা। ব্যক্তি রাজের জীবন আবার বেশ রঙিন। অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু প্রতিভাবান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সংসার জীবনে তিনি সুখী। তাঁরা বিয়ে করেছিলেন ২০১৮ সালে। বাওয়ালি রাজবাড়িতে হিন্দু প্রথা মেনে সামাজিক-আইনি বিয়ে সেরেছিলেন রাজ-শুভশ্রী। এটা রাজের দ্বিতীয় বিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করার সময়কালে দীর্ঘদিনের প্রেমিকা শতাব্দী মিত্রকে ২০১১ সালে বিবাহ করেছিলেন পরিচালক-বিধায়ক। সেই বিয়েটা ভাঙে। তারপর থেকে পায়েল সরকার, মিমি চক্রবর্তীর মতো টলিউড অভিনেত্রীদের সঙ্গে ‘প্রেম’ হয় রাজের। কিন্তু কোনও ‘প্রেম’ই বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, মিমিকে পুরীর জগন্নাথের মন্দিরে নাকি বিয়েও করেছিলেন রাজ। সেই সত্যতা সম্পর্কে যদিও নির্দিষ্ট তথ্য মেলে কম। ফলে সেটিকে গুজব হিসেবেই ধরে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনওদিনও মুখও খোলেননি রাজ-মিমি।
শোনা যায়, তুরস্কে গিয়ে সেখানকার লাইন প্রোডিউসারের সুদর্শন পুত্রের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া হয়েছিল মিমির। মিমিকে নাকি সুইমিং পুলের ভিতরে প্রেম প্রস্তাবও দিয়েছিলেন সেই হ্যান্ডসম যুবক। সেই কারণেই নাকি রাজ-মিমির সম্পর্কে চির ধরে। একটি টক শোতে এসে রাজ জানিয়েছিলেন, তিনি নাকি মিমিকেই তাঁর এবং শুভশ্রীর বিয়ের প্রথম কার্ড দিতে চান। তার আগে মিমি যখন সেই শোতে এসেছিলেন, তিনি বলেছিলেন, রাজকে তিনি এই প্রশ্ন করবেন, “শুভশ্রীকে কবে বিয়ে করছ?”
এই খবরটিও পড়ুন
এই ঘটনাটি ঘটে অনেকগুলো বছর আগে। জীবন অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ-মিমির। মিমি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। ২০১৯ সালে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়ে জিতেওছিলেন। সেই মিমি ২০২৪ সালে লোকসভার টিকিট পেতেই চাননি। সরে এসেছেন। ইস্তফা দিয়েছেন সাংসদ পদ থেকে। অন্যদিকে রাজ এখন বিধায়ক। তিনি ছবি-ওয়েব সিরিজ় পরিচালনার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনও। মিমি বিয়ে করেননি। তিনি সিঙ্গল জীবন কাটাচ্ছেন দারুণ ভাবে।