মেক্সিকানদের 'উষ্ণ' অভ্যর্থনার পর ব্রিটিশদের শেষ ভরসা এখন ভায়াগ্রাই - 24 Ghanta Bangla News
Home

মেক্সিকানদের ‘উষ্ণ’ অভ্যর্থনার পর ব্রিটিশদের শেষ ভরসা এখন ভায়াগ্রাই

Spread the love

উচ্চতাজনিত সমস্যার মোকাবিলায় মেক্সিকো ম্যাচের আগে ইংল্যান্ড ফুটবলারদের ভায়াগ্রা ব্যবহারের অনুমতি মিলেছে। হোটেলের বাইরে সমর্থকদের বিক্ষোভেও চাপে থ্রি লায়ন্স।

বাবান আদক, কলকাতা: মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার (FIFA World Cup) আগে ইংল্যান্ড ফুটবল দলের হাতিয়ার এবার ‘ভায়াগ্রা’! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগামী ৬ জুলাই ভারতীয় সময় ভোর ৫.৩০ মিনিটে এস্তাদিও আজতেকায় শেষ ষোলোর মেগা ম্যাচে আয়োজক দেশ মেক্সিকোর মুখোমুখি হবে থমাস টুখেলের দল।

কিন্তু এই স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৩৫০ ফুট উঁচুতে অবস্থিত। এত বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে ফুটবলারদের দ্রুত ক্লান্ত হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই চরম শারীরিক প্রতিকূলতা ও উচ্চতাজনিত সমস্যা কাটিয়ে উঠতেই জর্ডন পিকফোর্ড, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকাদের ভায়াগ্রা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (WADA) নিয়ম অনুযায়ী খেলাধুলায় ভায়াগ্রা নিষিদ্ধ নয়, আর তাই ফিফাও এই অভিনব টোটকায় কোনো আপত্তি জানায়নি।

Also Read | ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার
Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

গোপন ঠিকানা ফাঁস, মেক্সিকোয় পা রেখেই হেনস্থা

মাঠের ভেতরের এই প্রাকৃতিক প্রতিকূলতা সামলানোর পাশাপাশি, মাঠের বাইরের পরিস্থিতিও ইংল্যান্ডের জন্য রীতিমতো শ্বাসরুদ্ধকর। মেক্সিকোয় পা রাখতেই প্রবল হেনস্থার মুখে পড়তে হয়েছে হ্যারি কেনদের। ইংল্যান্ডের ম্যানেজমেন্ট দলের হোটেলের ঠিকানা গোপন রাখতে চাইলেও তা ফাঁস হয়ে যায়। এর জেরে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে রীতিমতো হেনস্থার মুখে পড়ে থ্রি লায়ন্সদের বাস।

Also Read | লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
Also Read | খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!

হোটেলের বাইরে ভিড় জমান অগুনতি মেক্সিকান সমর্থক। মুহুর্মুহু ‘মেক্সিকো, মেক্সিকো’ স্লোগানের পাশাপাশি ভিড়ের মধ্যে থেকে ব্রিটিশ ফুটবলারদের প্রতি উড়ে আসে তীব্র কটূক্তিও। কড়া পুলিশি পাহারায় ও নিশ্ছিদ্র নিরাপত্তায় ফুটবলাররা নিরাপদে হোটেলে পৌঁছলেও, মেক্সিকানদের এই আগ্রাসী আচরণে রীতিমতো বিরক্ত ইংরেজ শিবির। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রস্তুতিতে যাতে আর কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য অনুশীলনের জায়গাটি অন্তত গোপন রাখতে মরিয়া হয়ে উঠেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *