এমবাপের পেনাল্টি মারার ভিডিয়ো দেখেই বাজিমাত মিশরের - 24 Ghanta Bangla News
Home

এমবাপের পেনাল্টি মারার ভিডিয়ো দেখেই বাজিমাত মিশরের

Spread the love

মিশর (Egypt) ও অস্ট্রেলিয়ার (Australia) মধ্যে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচটি ছিল উত্তেজনা, নাটকীয়তা এবং স্নায়ুচাপের এক অবিশ্বাস্য লড়াই। ১২০ মিনিটের লড়াই শেষে স্কোরবোর্ডে তখনও ১-১ সমতা, আর দুই দলের স্বপ্ন-আশা ঝুলে ছিল টাইব্রেকারের সূক্ষ্ম সুতোর উপর। সেই স্নায়ুচাপের মুহূর্তে ভুল করল অস্ট্রেলিয়া, আর সুযোগ লুফে নিল মিশর। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় উদযাপন করল ফারাওরা। আবেগ, উল্লাস আর ইতিহাস গড়ার সেই রাতে আরও একটি বড় পুরস্কারও পেল তারা— শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার (Argentina) বিপক্ষে মহারণের টিকিট।

টাইব্রেকারের আগে অস্ট্রেলিয়ার সাহসী পরিকল্পনা

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পোপোভিচ একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন। তিনি প্রথম পছন্দের গোলরক্ষক প্যাট্রিক বিচকে তুলে মাঠে নামান অভিজ্ঞ ম্যাথিউ রায়ানকে। উদ্দেশ্য ছিল টাইব্রেকারে বাড়তি সুবিধা পাওয়া এবং মিশরের গোলদাতাদের উপর মানসিক চাপ তৈরি করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *