Kunal On Chandrima:'যখন এতগুলো দফতর হাতে ছিল, তখন অভিমান হয়নি?' চন্দ্রিমাকে কটাক্ষ কুণালের | TMC MLA Kunal Ghosh Attacks Chandrima Bhattacharya - 24 Ghanta Bangla News
Home

Kunal On Chandrima:’যখন এতগুলো দফতর হাতে ছিল, তখন অভিমান হয়নি?’ চন্দ্রিমাকে কটাক্ষ কুণালের | TMC MLA Kunal Ghosh Attacks Chandrima Bhattacharya

Spread the love

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতর শিবিরে নাম লিখিয়েছেন যাঁরা, তাঁদের আক্রমণ করতে ছাড়েননি কুণাল ঘোষ। কখনও গদ্দার, কখনও বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্যকেও কড়া ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। তৃণমূল বিধায়কের প্রশ্ন, যখন এতগুলো দফতর তাঁর হাতে ছিল, তখন কেন অভিমান হয়নি তাঁর? আজ কেন হঠাৎ খারাপ লাগছে? গতকাল তৃণমূল ভবন থেকে চন্দ্রিমার বেরিয়ে যাওয়া নিয়েও মন্তব্য করেছেন কুণাল।

কিছুদিন আগেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দ্রিমাকে। গতকালও দলের সভানেত্রী হিসেবে তৃণমূল ভবনে বসেছিলেন। কিন্তু, আজ সকালেই হঠাৎ দলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতার হাত ছেড়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। মমতার দলের ভরসার মুখ ছিলেন তিনি। অথচ সেই চন্দ্রিমার বিশ্বাসযোগ্যতা নিয়েই নাকি প্রশ্ন তোলা হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন প্রাক্তন বিধায়ক। তবে, কুণালের দাবি, গতকাল তৃণমূল ভবন থেকে তড়িঘড়ি বেরিয়ে গিয়েছিলেন চন্দ্রিমা। তাঁকে কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করা হলেও নাকি শোনেননি।

এই বিষয়ে কুণাল বলেন, ” আগেও ওঁর পরিবারের ঘনিষ্ঠ ওইদিকে গিয়েছেন, এগুলো দেখেছি। তা সত্ত্বেও ওঁকে শ্রদ্ধা করতাম, ভালবাসতাম। কিন্তু কাল যখন এরকম একটা ঘটনা ঘটল, তখন দলের প্রেসিডেন্ট হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন। যদি আর কিছুক্ষণ বসে থাকতেন, আমরা পৌঁছে যেতাম। এমনকী, ওখানে কর্মীরাও অনুরোধ করেছিলেন দিদি আর কিছুক্ষণ বসে যান। তিনি বললেন আমি এসবে থাকব না। তারপরই গাড়ি ডেকে বেরিয়ে গেলেন। এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়।”

এরপরই কুণালের আক্রমণ, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অনেকগুলো মন্ত্রীর পদ পেয়েছিলেন। সেইসময় কেন মনে হয়নি। এত দফতর যখন হাতে ছিল, তখন কেন অভিমান হয় এখন একটাই কথা নাকি দুঃখ লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যখন দেওয়ার জায়গায় ছিলেন, তখন আমি আঁচল পেতে নেব, আর এখন যখন প্রাক্তন, তখন অন্য শিবিরের দিকে যাচ্ছে। ভয়ঙ্কর অকৃতজ্ঞতার রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *