হাতে আগ্নেয়াস্ত্র, প্রাক্তন টিএমসিপি নেতার ছবিতে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

হাতে আগ্নেয়াস্ত্র, প্রাক্তন টিএমসিপি নেতার ছবিতে বিতর্ক

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছরের বেশি সময় রতুয়ার সামসি কলেজের ইউনিট সভাপতি ছিলেন রিয়াজুল। তাঁর বাড়ি এই থানার সামসি এলাকায়। স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি পরে ঘরের বিছানায় বসে হাতে পাইপগান নিয়ে হাসিমুখের ওই ছবি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অবাক পরিবারের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্তের পরিবারের এক সদস্য বলেন, ‘ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে।’ মালতীপুরের বিধায়ক তথা দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সুপারিশে রিয়াজুলকে সামসি কলেজ ইউনিট সভাপতি করা হয়েছিল বলে এ দিন দাবি করেছেন প্রসূন। তাঁর বক্তব্য, ‘এখন তো সব ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। তার পরেও এমন ঘটনায় আমিও অবাক হয়েছি। পুলিশ, প্রশাসন আইনগত ব্যবস্থা নিক।’ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর বক্তব্য, ‘কার মনে কী আছে, সেটা বোঝা সম্ভব নয়। তখন যোগ্য মনে হয়েছিল তাই দায়িত্ব দিয়েছিলাম। এরকম একটা ছবি ভাইরাল হয়েছে বলে শুনেছি। পুলিশ যেটা ভালো বুঝবে করবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *