Dilip Ghosh on Argentina: ‘একটা অজ্ঞাতকুলশীল দেশ এসে আটকে দিচ্ছে’, বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে চিন্তার সুর দিলীপের গলায় | An unfamiliar team is standing in the way, Dilip voices concern over Argentina's World Cup future - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh on Argentina: ‘একটা অজ্ঞাতকুলশীল দেশ এসে আটকে দিচ্ছে’, বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে চিন্তার সুর দিলীপের গলায় | An unfamiliar team is standing in the way, Dilip voices concern over Argentina’s World Cup future

Spread the love

কলকাতা: বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো চাপে ফেলে নাভিশ্বাস তুলে দিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় মেসিরা। প্রথমার্ধে মেসির গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৯ মিনিটে সমতায় ফেরে কেপ ভার্দে। ৯০ মিনিটে ম্যাচ ১-১ থাকার অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। ৯২ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে মেসিরা ২-১ এগিয়ে যায়। ১০৩ মিনিটে বিশ্বমানের গোলে কেপ ভার্দেকে সমতায় ফেরান লোপেজ। কেপ ভার্দের খেলা দেখে অবাক গোটা বিশ্ব। ছোট টিম হয়েও কীভাবে আর্জেন্টিনার মতো দলকে নাকানিচোবানি খাওয়ানো যায় তা নিয়েই চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। 

কেপ ভার্দের ভূমিকায় উচ্ছ্বসিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। খানিক উদ্বেগ আর খানিক আশার সঙ্গেই তিনি বলেন, “প্রতিবারই বিশ্বকাপে কিছু না কিছু অঘটন হয়। আর্জেন্টিনাকে নিয়ে আমাদের খুব উচ্চ ধারণা ছিল, কিন্তু একটা অজ্ঞাতকুলশীল দেশ এসে তাঁদের আটকে দিচ্ছে এটা চিন্তার বিষয়। তবে এটাও ঠিক যে দলটা বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে সে হেলাফেলা নয়। এরকম অনেক দেশ আসে যাঁরা চান্স পায় না, কিন্তু খেলায় এগিয়ে আছে। নতুন দেশ আসুক, খেলা নতুন হোক।” 

সমানে সমানে খেলা চললেও শেষ হাসি হাসে আর্জেন্টিনাই। ১১১ মিনিটে মেসির কর্নার থেকেই আসে জয়সূচক গোল। মেসির নেওয়া কর্নার থেকে রোমেরোর মাথা ছুঁয়ে কেপ ভার্দের ডিফেন্ডারের শরীরে লেগে বল জালে জড়ায়। তাতেই খেলা শেষ কেপ ভার্দের। প্রি কোয়ার্টার ফাইনালে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে মেসিরা ম্যাচ জিতলেও ভোজিনহাদের লড়াইকে যে মনে রাখবে ফুটবল বিশ্ব তা বলার অপেক্ষা রাখে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *