দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে, জেলায় লাল সতর্কতা, দিনভর বৃষ্টি কলকাতায় - 24 Ghanta Bangla News
Home

দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে, জেলায় লাল সতর্কতা, দিনভর বৃষ্টি কলকাতায়

Spread the love

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে?

শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার জেলার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হতে পারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে নতুন সপ্তাহেও। এ ছাড়াও, নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এই পরিস্থিতিতে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *