তীব্র গরম, রয়েছে মৃত্যুর ঝুঁকি! বিশ্বকাপে পিছিয়ে যাবে এমবাপেদের ম্যাচ? - 24 Ghanta Bangla News
Home

তীব্র গরম, রয়েছে মৃত্যুর ঝুঁকি! বিশ্বকাপে পিছিয়ে যাবে এমবাপেদের ম্যাচ?

Spread the love

কাতার বিশ্বকাপের আগে যেই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল তা ছিল তাপমাত্রা। কাতারের অতিরিক্ত গরমে জন্য ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল শীতের সময়ে। কিন্তু ২০২৬ FIFA বিশ্বকাপের আগে অবশ্য অতিরিক্ত গরম নিয়ে সেরকম কোনও চর্চা হয়নি। শুধু FIFA-র হাইড্রেশন ব্রেক নিয়ে কথা হয়েছে। কিন্তু বিশ্বকাপ যতই এগোচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে আমেরিকার গরমের পরিস্থিতি। যার ফলে এ বার বদলানো হতে পারে বিশ্বকাপের ম্যাচের সময়।

ভারতীয় সময় রবিবার রাত আড়াইটের সময়ে মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে (আমেরিকায় ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় বিকেল ৫টা)। সেই ম্যাচটি তীব্র গরমের কারণে পিছিয়ে দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আবহাওয়াবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করা হলে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

আমেরিকার আবহাওয়া বিভাগ জানিয়েছে, আমেরিকার পূর্ব ও মধ্যাঞ্চলে বর্তমানে একটি শক্তিশালী ‘হিট ডোম’ বা উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার কারণে তাপমাত্রা ও আর্দ্রতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় হিট ইনডেক্স ১০০ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৭ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা) পর্যন্ত পৌঁছতে পারে। জলবায়ু বিজ্ঞানীদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (WWA) দাবি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন এবং সেটাই এই অস্বাভাবিক দাবদাহের অন্যতম কারণ।

এর সঙ্গে আরও একটি সমস্যা হচ্ছে ফিলাডেলফিয়ার স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শকসংখ্যা ৬৮ হাজার এবং স্টেডিয়ামটির ছাদ নেই। অর্থাৎ, খোলা আকাশের নিচে বসে খেলা দেখতে হবে সমর্থকদের ফলে সূর্যের তাপ সরাসরি পড়বে। এটা আরও সমস্যার। FIFA জানিয়েছে, দর্শকদের জন্য কুলিং টেন্ট, বিনামূল্যে পানীয় জল এবং তাপ প্রতিরোধী ব্যবস্থা রাখা হবে।

বিশেষজ্ঞদের মতে, এমন আবহাওয়ায় দীর্ঘ সময় পরিশ্রম করলে হিট স্ট্রোক, জলশূন্যতা, সিদ্ধান্তহীনতা এমনকি প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ‘হিট ল্যাব’-এর পরিচালক বাহারত ভেঙ্কট জানান, অতিরিক্ত গরম খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যা ম্যাচের ফল নির্ধারণেও ভূমিকা রাখতে পারে।

খেলোয়াড়দের সংগঠন FIFPRO আগেই সতর্ক করেছিল, বিশ্ব উষ্ণায়নের কারণে আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নির্ধারণে আবহাওয়াকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। সংস্থাটির মতে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া এই চরম গরম ফুটবলের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এখন দেখার FIFA প্রকৃতির দিকে তাকিয়ে ম্যাচের সময়ে বদল আনে কি না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *