সিয়া-কেতন ঘটনা: শুধু গুণ মিললেই কি সফল হয় বিয়ে? - 24 Ghanta Bangla News
Home

সিয়া-কেতন ঘটনা: শুধু গুণ মিললেই কি সফল হয় বিয়ে?

Spread the love

দেখতে হবে কোষ্ঠীর যোগ ও দশাও

বৈদিক জ্যোতিষ অনুসারে আমাদের সবার জন্মছকেই বিভিন্ন গ্রহের একাধিক যোগ ও দশা থাকে। এগুলি আমাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিয়ের আগে পাত্র পাত্রীর শুধু গুণ মেলালেই হবে না, এই সব গুণ ও দশার দিকেও নজর দিতে হবে। তাহলে আগামী জীবনে কী সমস্যা আসতে চলেছে এবং সেই সব সমস্যা সমাধানের উপায়ও বের করা সম্ভব।

শুধু গুণ মেলাই যথেষ্ট নয়

জ্যোতিষবিদের মতে পাত্র পাত্রীর কোষ্ঠীর গুণ মিললেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উভয়েরই জন্মছক বিশদে বিচার করা জরুরি। কোষ্ঠীতে শুক্র, মঙ্গল এবং অন্য গ্রহের অবস্থান বিচার করা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বিশেষ করে রাহু ও শনির মতে অশুভ গ্রহগুলির অবস্থান বিচার করতেই হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, শনি ও মঙ্গল যদি সপ্তম ঘরে একত্র অবস্থান করে, তাহলে বিয়ের পর ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আবার কারও জন্মছকে শনি, মঙ্গল, রাহু বা কেতুর মহাদশা বা অন্তর্দশা চললেও বিয়ের পর অশুভ ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *