গ্রেপ্তারির আশঙ্কা? রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া, অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন
আইনজীবীর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে BNSS-এর ৩৫(৩) ধারায় মহুয়া মৈত্রকে একটি নোটিস পাঠানো হয়েছে। ই-মেলের মাধ্যমে পাঠানো ওই নোটিসের জবাবও দিয়েছেন তিনি। তবে আদালতে মহুয়ার পক্ষের দাবি, আইন অনুযায়ী নোটিসটি যথাযথভাবে তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়নি। বরং একটি নির্মীয়মাণ ভবনের দেওয়ালে নোটিসটি সাঁটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।