আরাঘচি-গালিবাফকে হত্যার ছক নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট - 24 Ghanta Bangla News
Home

আরাঘচি-গালিবাফকে হত্যার ছক নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

Spread the love

শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আরাঘচি এবং গালিবাফ। গত জুনে তাঁরা প্রাথমিক সমঝোতায় রাজি হন। হরমুজ় প্রণালী খুলে দেওয়া নিয়েও একমত হন তাঁরা। এতে ইজ়রায়েল মোটেও খুশি হয়নি বলে দাবি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। তাদের দাবি ছিল, এই সমঝোতার ফলে ইরান দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। এর পরেই ইরানের দুই নেতাকে হামলার পরিকল্পনা করা হয়।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০২৫ সাল থেকে গালিবাফ অন্তত দু’বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। প্রথমবার, গত বছরের ১২ দিনের যুদ্ধের সময়ে। আরেকবার চলতি বছরের সংঘাতে। দু’বারই ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। এর পরেও হুমকি থামেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে গালিবাফ যখন তেহরানে ফিরছিলেন, তখন ইরানের গোয়েন্দারা খবর পায়, তাঁর বিমানকে লক্ষ্য করে হামলার ছক কষেছে ইজ়রায়েল। এমনকি দু’টি ইজ়রায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছে বলেও তথ্য মেলে। এরপর গালিবাফের বিমান জরুরি ভিত্তিতে মাশহাদে নামানো হয়। সেখান থেকে তিনি সড়কপথে তেহরানে ফিরে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *