ছাত্রের প্রাণ কাড়ল গরম চা! উঁকি দিচ্ছে শ্বাসরোধের আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

ছাত্রের প্রাণ কাড়ল গরম চা! উঁকি দিচ্ছে শ্বাসরোধের আশঙ্কা

Spread the love

অসাবধানতায় আচমকা মুখে গরম জল কিংবা দুধ বা চা ঢেলে ফেলার নজির একেবারেই বিরল নয়। বরং সহ্যের অতিরিক্ত গরম পানীয় খেয়ে মুখ, জিভ, গাল, এমনকী গলা পুড়ে যাওয়ার নজিরও প্রায়ই দেখা যায়। কিন্তু সকলকে ভাবাচ্ছে একটাই কথা— সেই একই ঘটনায় কি কারও মৃত্যু হতে পারে! হতে যে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত দীপ্তাংশুর ঘটনা। নরেন্দ্রপুরের ওই স্কুল সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্র ফ্লাস্ক থেকে আলগোছে চা খেতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে বসে। চা অস্বাভাবিক গরম বুঝেও তা মেঝে নোংরা হওয়ার ভয়ে ফেলে না দিয়ে গিলে নেয়। আর তাতেই খাদ্যনালী ও শ্বাসনালীর ভয়াবহ ক্ষতি হয়ে যায় বলে মনে করছেন চিকিৎসকরা। মৃত্যুর আগে সে রক্তবমিও করে বলে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *