দেবরাজকে বারাসত আদালতে তোলার সময় ডিম ছোড়ার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

দেবরাজকে বারাসত আদালতে তোলার সময় ডিম ছোড়ার অভিযোগ

Spread the love

দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty)  নিয়ে বারাসত আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি নিরাপত্তার কড়া বলয় থাকা সত্ত্বেও আদালতে তাঁকে আনার সময় ঘটে যায় ডিম…

Debraj Chakraborty, Former TMC Councillor, Arrested

দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty)  নিয়ে বারাসত আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি নিরাপত্তার কড়া বলয় থাকা সত্ত্বেও আদালতে তাঁকে আনার সময় ঘটে যায় ডিম ছোড়ার ঘটনা। অভিযোগ, পুলিশের গাড়ি আদালত চত্বরে প্রবেশ করতেই শুরু হয় ‘ডিম-বৃষ্টি’, লক্ষ্য করে এলোপাথাড়ি ভাবে ডিম ছোড়া হয় গাড়িটির দিকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, (Debraj Chakraborty)  পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই ঘটনা ঘটে। আদালত চত্বরে আগে থেকেই ভিড় জমে ছিল। দেবরাজ চক্রবর্তীকে গাড়ি থেকে নামিয়ে আদালতের ভিতরে নিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎই বিক্ষোভকারীদের একাংশ উত্তেজিত হয়ে পড়ে। সেই সময়ই গাড়ির দিকে ডিম ছোড়া শুরু হয় বলে জানা যায়। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউকে ঘটনাস্থলে ঢুকতে বা এগোতে দেয়নি।

ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছুক্ষণের(Debraj Chakraborty)  জন্য চাঞ্চল্য তৈরি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত গাড়িটিকে ঘিরে ফেলে পরিস্থিতি সামাল দেন। আদালতের ভিতরে নিয়ে যাওয়ার সময়ও নিরাপত্তা আরও জোরদার করা হয়। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।

উল্লেখযোগ্যভাবে, বারাসত (Debraj Chakraborty)  আদালত চত্বরে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক বা আলোচিত মামলার শুনানির সময় আদালত চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। তবে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ডিম ছোড়ার মতো ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

এই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া হচ্ছে, ডিম বা কোনও বস্তু ছোড়া নিয়ে আগেই সতর্ক করেছিল কলকাতা হাইকোর্ট। আদালত চত্বরে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট নির্দেশও দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও অবস্থাতেই বিচারাধীন ব্যক্তিকে ঘিরে এ ধরনের বিশৃঙ্খলা বা আক্রমণাত্মক আচরণ গ্রহণযোগ্য নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *