দেবরাজকে বারাসত আদালতে আনতেই ডিম-বৃষ্টি
বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল প্রাক্তন কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার তাঁকে আদালত চত্বরে নিয়ে যেতেই শুরু হয় ডিম-বৃষ্টি। এ দিন পুলিশের গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি ভাবে ছোড়া হয় ডিম। বারাসত আদালতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও তাঁকে দেখেই ক্ষোভের বাঁধ ভাঙে বিক্ষোভকারীদের। যদিও, তৃণমূল নেতাদের উপরে ডিম ছোড়ার ঘটনায় আগেই কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট।