আড্ডায় যোগ অভিনেত্রীদের, ‘আলফা’ ঘিরে অনুপ্রেরণার গল্প - 24 Ghanta Bangla News
Home

আড্ডায় যোগ অভিনেত্রীদের, ‘আলফা’ ঘিরে অনুপ্রেরণার গল্প

Spread the love

আড্ডার শুরুতেই আলিয়া বলেন, ‘শর্বরী আর আমি তোমার সঙ্গে কথা বলতে পেরে ভীষণ খুশি।’ উত্তরে সৃষ্টি জানায়, ছোটবেলা থেকেই সে আলিয়ার বড় ভক্ত এবং তাঁর অনেক সিনেমাই দেখেছে। এর পর আলিয়া সৃষ্টিকে তাদের প্রজন্মের ‘আলফা’ বলে উল্লেখ করে জানতে চান, বিশ্বের এক নম্বর হওয়ার পিছনে কী রহস্য রয়েছে। সৃষ্টি বলে, ‘আমি খুব কঠোর পরিশ্রম করেছি। তবে শুধু পরিশ্রম নয়, পাশে সঠিক মানুষ থাকাটাও খুব জরুরি। আমার বাবা সব সময়ে আমার উপর বিশ্বাস রেখেছেন। তিনি সব সময়ে বলতেন, আমি একদিন চ্যাম্পিয়ন হব।’ শর্বরী জানতে চান, র‌্যাকেট হাতে নিলে কেমন লাগে। সৃষ্টি হেসে জবাব দেয়, ‘র‌্যাকেটটাই আমার অস্ত্র। মনে হয় যেন হাতে একটা তলোয়ার ধরেছি।’ পরপর পাঁচটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন প্রতিযোগিতা জেতার পর এখন তার লক্ষ্য কী, সেই প্রশ্নের উত্তরে সৃষ্টি জানায়, ‘প্রথমে জুনিয়র পর্যায়ে বিশ্বের এক নম্বর হতে চাই। তার পর সিনিয়র পর্যায়েও বিশ্বের এক নম্বর হওয়াই আমার স্বপ্ন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *