ফিরল উনিশের স্মৃতি, হলদিয়া পেট্রোকেমিক্যালসের ঘটনার পরে প্রশ্নে সুরক্ষা - 24 Ghanta Bangla News
Home

ফিরল উনিশের স্মৃতি, হলদিয়া পেট্রোকেমিক্যালসের ঘটনার পরে প্রশ্নে সুরক্ষা

Spread the love

দিগন্ত মান্না, হলদিয়া

২০১৯, ২০২১-এর পরে ফের ২০২৬! আবার হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ।

হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। মঙ্গলবার ভোরের ওই ঘটনায় এখনও পর্যন্ত সব প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে, স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালসে দুর্ঘটনা কিন্তু এই প্রথম নয়। ২০১৯–এ পেট্রোকেমিক্যালসের ভিতরে ন্যাপথা ক্র্যাকার বিস্ফোরণে মৃত্যু হয়েছিল চার জনের। ২০২১–এও বিস্ফোরণ ঘটে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য কারখানা বন্ধ ছিল। সেই সময়েও অগ্নিকাণ্ড ঘটে। যদিও কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কিন্তু বারবার দুর্ঘটনা? কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব স্থানীয়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *