Bikash on Mohua: 'আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু...', এবার মহুয়ার পাশে CPIM-এর বিকাশরঞ্জন | CPM Leader Bikash Ranjan Bhattacharya Condemns Attack on TMC MP Mahua Moitra in Kaliganj - 24 Ghanta Bangla News
Home

Bikash on Mohua: ‘আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু…’, এবার মহুয়ার পাশে CPIM-এর বিকাশরঞ্জন | CPM Leader Bikash Ranjan Bhattacharya Condemns Attack on TMC MP Mahua Moitra in Kaliganj

Spread the love

বিকাশ রঞ্জন ও মহুয়া মৈত্রImage Credit: Tv9 Bangla

কলকাতা : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Maitra) পাশে এবার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বুধবার কালীগঞ্জে বৈঠকের মাঝে আক্রান্ত হয়েছিলেন মহুয়া। অভিযোগ তুলেছিলেন, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কাদা-গোবর-ডিম। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গোটা ঘটনা দেখিয়েছিলেন সাংসদ। এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, মহুয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ থাকতে পারে। কিন্তু যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়।

‘যেভাবে হেনস্থা করা হল…’

মহুয়া মৈত্রর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিকাশ রঞ্জন। পোস্টে লেখেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ। তাঁর বিরুদ্ধে জুলুম বাজির কোনও অভিযোগ আছে বলে আমার জানা নেই। যেভাবে তাঁকে হেনস্থা করা হল তা সভ‍্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার। এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিৎ।”

উল্লেখ্য, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে সওয়াল করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন। আবার তাঁকে এমনও বলতে শোনা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ না দাঁড়ালে, তিনি নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন। বিকাশের এই মন্তব্যে সিপিএম অন্দরেও অস্বস্তি তৈরি হয়।

মহুয়া মৈত্রকে ‘হেনস্থা’

বুধবার কালীগঞ্জে ঘরের মধ্যে বৈঠক করছিলেন মহুয়া মৈত্র। তা জানতে পেরেই বাইরে ভিড় করতে শুরু করে জনতা। অভিযোগ,রাস্তা থেকেই ঘরের জানালা লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। কখনও আবার ছোড়া হয় গোবর-কাদা। চোর-চোর স্লোগানও তোলা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিজের ফেসবুক লাইভে এসে দেখান মহুয়া। জানলার আড়ালে থেকে মোবাইলবন্দি করতে দেখা যায় সাংসদকে। সেইসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম।’ দলের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিকে, ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন অভিষেক। ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। তবে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির এজেন্ডায় পচা ডিম বা বেগুন নেই। তৃণমূলের অতৃপ্তরাই এই কাণ্ড ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *