কাঠামোয় রদবদল করে কি ফেডারেশনেই ফিরছে টলিউড? সদস্যদের পাঠানো ই-মেলে ধন্দ
এমনকী, যে কলাকুশলীরা এতদিন ধৃত তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের জ্বালাতনে কাজ পেতেন না, তাঁরাও চাইছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে না দিয়ে ফেডারেশনকে আবার নতুন করে সাজিয়ে দিক সরকার। এ িবষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও শুরু করেছেন তাঁরা। অথচ দেখা যাচ্ছে এই কনফেডারেশনকে টালিগঞ্জের দায়িত্ব তুলে দিতে গত ১১ জুন একটি রহস্যজনক ই–মেল ফেডারেশনের মেল আইডি ব্যবহার করে সদস্যদের পাঠানো হয়েছিল। যেখানে বলা হয়, এরপর থেকে শুটিং করতে হলে কনফেডারেশনকে মেল করে সব জানাতে হবে। স্বরূপ তখন জেলে। ফেডারেশনেরও অফিস তালাবন্দি। তাহলে একটি ট্রেড ইউনিয়ন কেন প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে তা তুলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল, নেপথ্যে কারও চাপ ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে টলিপাড়া থেকেই।