কত টাকা লাগে বাঁচতে! সেবায় নিবেদিত নিশান্তদেব - 24 Ghanta Bangla News
Home

কত টাকা লাগে বাঁচতে! সেবায় নিবেদিত নিশান্তদেব

Spread the love

কোলাঘাটের বাসিন্দা অসীম দাস বলেন, ‘দরিদ্র পরিবারের শিশুরা নিশান্তদেবের কাছে বিনামূল্যে চিকিৎসা পায়। উনি চিকিৎসাকে জীবনের ব্রত হিসেব গ্রহণ করেছেন। ওঁর মতো মানসিকতার চিকিৎসক আজকাল দেখা যায় না।’ পাঁশকুড়ার বাসিন্দা শিক্ষক কার্তিক সামন্ত বলেন, ‘অধিকাংশ চিকিৎসক শহরে থাকতে চান বেশি আয়ের আশায়। সবাই যদি শহরে চিকিৎসা করেন, গ্রামের মানুষকে দেখবে কে? নিশান্তদেব এক বিরল ব্যক্তিত্ব। প্রায় এক দশক ধরে তিনি গ্রামের মানুষজনের সেবা করে চলেছেন। ওঁকে দেখে মনে হয়, মানবতা আজও বেঁচে আছে।’ তবে নিশান্তদেবের কথায়, ‘বাঁচার জন্য কতটুকুই বা টাকার প্রয়োজন! যেখানে বড় হয়েছি সেখানকার মানুষের পাশে থাকার আনন্দই আলাদা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *