এসএফআই ও এবিভিপির সংঘর্ষ, উত্তেজনা কলেজে - 24 Ghanta Bangla News
Home

এসএফআই ও এবিভিপির সংঘর্ষ, উত্তেজনা কলেজে

Spread the love

মঙ্গলবারও এসএফআই কর্মীরা একই জায়গায় ক্যাম্প চালু করতে গেলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এবিভিপির কর্মীরা এসএফআইয়ের ক্যাম্পে চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। এসএফআইয়ের দাবি, এবিভিপির হামলায় তাঁদের কয়েকজন কর্মী জখম হয়েছেন। এবিভিপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, এসএফআইয়ের মহিলা কর্মীরাই প্রথমে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন, ধাক্কাধাক্কি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জগাছা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর নেই। কলেজ কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। ভর্তি প্রক্রিয়ার সময়ে এমন ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *