স্কুল চলাকালীন হস্টেল থেকে উদ্ধার দশম শ্রেণির পড়ুয়ার ঝুলন্ত দেহ
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রের নাম সুখেন দাস। তমলুকের কুরপাই এলাকার একটি স্কুলের হস্টেলে থেকে সে পড়াশোনা করত। মঙ্গলবার স্কুলে মর্নিং সেশনে ক্লাস চলছিল। সকালে যথারীতি হস্টেল ঘর থেকে ক্লাসরুমে আসে সুখেন। কিন্তু দু’টি ক্লাস করার পর হস্টেলে ফিরে যায় সে। স্কুল ছুটির পরে হস্টেলের অন্যান্য ছাত্ররা ফিরে গিয়ে দেখতে পায় ওই ছাত্রকে।
জানা গিয়েছে,সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলছিল তার দেহ। এর পরেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তমলুক থানার পুলিশকের খবর দেন। তমলুক থানার পুলিশ এসে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়।