বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলো, খানিক স্বস্তি
এই সময়: বাণিজ্যিক (১৯ কেজি) রান্নার গ্যাসের দাম কমলো। মঙ্গলবার মধ্যরাত থেকে শহরে ১৯ কেজি-র সিলিন্ডারের দাম ৩,২৫৫ টাকা থেকে ১৭৪ টাকা কমে ৩,০৮১ টাকা হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এ দিন অবশ্য ঘরোয়া, ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে তেল বিপণন সংস্থাগুলি।