রিয়াল কাশ্মীরের এই মিডফিল্ডারকে দলে টানল পাঞ্জাব - 24 Ghanta Bangla News
Home

রিয়াল কাশ্মীরের এই মিডফিল্ডারকে দলে টানল পাঞ্জাব

Spread the love

নতুন মরসুমের আগে দল শক্তিশালী করতে রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার মোহাম্মদ ইনামকে দুই বছরের চুক্তিতে দলে নিল পাঞ্জাব এফসি।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনটা একেবারেই আহামরি থাকেনি পাঞ্জাব এফসির (Punjab FC)। বিদেশি কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই দলটি। এক্ষেত্রে সেই সময় সুপার কাপ ও আইএসএলের কথা মাথায় রেখেই একাধিক ফুটবলারদের দলে টেনেছিল দেশের এই ক্লাব।

তবে খুব একটা সুবিধা করতে পারেনি পাঞ্জাব। মরসুমের শেষে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকেই অভিযান শেষ করেছিল পাঞ্জাব। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন ফুটবল মরসুমের কথা মাথায় বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে দল গুলি। এক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল সহ মোহনবাগান সুপার জায়ান্ট এবং গোয়ার নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যদিও খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব। কিছুদিন আগেই লুংডিমের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছিল ক্লাব।

তবে সেখানেই শেষ নয়। এবার গত সিজনে দ্বিতীয় ডিভিশন লিগ খেলা এক মিডফিল্ডারকে দলে টানল পাঞ্জাব শিবির। তিনি মোহাম্মদ ইনাম। পূর্বে রিয়াল কাশ্মীরের হয়ে খেলেছিলেন বছর পঁচিশের এই ফুটবলার। গোটা লিগ জুড়ে খেলেছিলেন নয়টি ম্যাচ। যার মধ্যে একটি গোল ও একটি অ্যাসিস্ট ছিল কাশ্মীরের এই খেলোয়াড়ের। এবার আগামী দুইটি সিজনের জন্য যোগদান করেছেন পাঞ্জাব শিবিরে। মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে এই ফুটবল দল।

এই নয়া দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘ পাঞ্জাব এফসিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি একটি অসাধারণ সুযোগ, এবং আমি মাঠে নিজের সেরাটা দিয়ে দল ও সমর্থকদের সাথে বিশেষ স্মৃতি তৈরি করার জন্য মুখিয়ে আছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *