Central Government: বাংলা ছেড়েছে সেই কবে! ফের কলকাতায় ফিরবে কেন্দ্র সরকারের একাধিক প্রতিষ্ঠানের সদর দফতর? | Will the headquarters of several central government institutions return to Kolkata, Speculation - 24 Ghanta Bangla News
Home

Central Government: বাংলা ছেড়েছে সেই কবে! ফের কলকাতায় ফিরবে কেন্দ্র সরকারের একাধিক প্রতিষ্ঠানের সদর দফতর? | Will the headquarters of several central government institutions return to Kolkata, Speculation

Spread the love

কী বলছেন স্বপন দাশগুপ্ত? Image Credit: TV 9 Bangla

কলকাতা: একসময় ছিল দেশের রাজধানী। যদিও সেই কবেই কলকাতা ছেড়ে তা হয়ে গিয়েছে দিল্লি। স্বাধীনতা পরবর্তী সাম্প্রতিক অতীতও বলছে বিগত দিনগুলিতে কলকাতা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিষ্ঠানের সদর দফতর ভিন রাজ্যে চলে গিয়েছে। এবার সেই সদর দফতরগুলি কলকাতায় যাতে ফেরানো যায় তার জন্য সওয়াল করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

তাঁর সাফ কথা বিগত দিনে যা হওয়ার হয়েছে। রাজ্য পাল্টাচ্ছে। তাই সেই পরিবর্তিত রাজ্যকে নতুন করে সাজিয়ে তুলতে এবং উন্নয়নের পথ আরো মসৃণ করতে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলির সদর দপ্তর কলকাতায় ফের ফিরিয়ে আনার আহ্বান জানালেন তিনি। 

এদিন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১১তম প্রতিষ্ঠা দিবস ও অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট ২০২৬-এ যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ছিলেন স্বপন দাশগুপ্তও। সেখানেই ভূপেন্দ্র যাদবের উপস্থিততেই রাজ্যের অর্থমন্ত্রী বললেন, পালাবদলের পর রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে। তাই সদর দপ্তরগুলি কলকাতায় যাতে ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা যেন বিষয়টি দেখেন। 

মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে এসে এ ভাষাতেই নিজের প্রত্যাশার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবও তাঁকে আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে। ফলে স্বভাবতই তা নিয়ে প্রশাসনিক মহলে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে পুরো মাত্রায়। এখন দেখার জল কতদূর গড়ায়। 

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এদিন নতুন করে বিভিন্ন অভয়ারণ্যগুলিকে সাজানোর কথাও বলেন। রাজ্যে বাঘের সংখ্যাও আগামীতে আরও বৃদ্ধি করার কথাও বলেন। বিভিন্ন জায়গায় বাঘের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং নতুন বাঘ ছাড়া হবে বলেও তিনি এদিন রাজ্যকে জানিয়ে যান। যদিও আলাদা করে রাজ্যের বনগুলিতে ব্যাঘ্র প্রকল্প এবং কুমির প্রকল্প আরও বেশি করে যাতে বৃদ্ধি করা যায় তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানালেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *