অবৈধ হোর্ডিং সরানো নিয়ে উত্তেজনা, কড়া অবস্থান কমিশনারের
শহরের অবৈধ হোর্ডিং নিয়ে মাস তিনেক আগে এই সময় পত্রিকায় খবর প্রকাশিত হয়। সেই সময় পুরসভা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও কার্যত কিছুই হয়নি। কিন্তু রাজ্য সরকার বদল এবং পুরবোর্ড ভেঙে প্রশাসক বসায় এই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই, শহরের বিধান রোড, দার্জিলিং মোড়, তিনবাত্তি, এনজেপি, গান্ধী ময়দান–সহ ২১ জায়গায় অবৈধ হোর্ডিং চিহ্নিত করেছে পুরবোর্ড। শহর এবং শহরতলি মিলিয়ে প্রায় শতাধিক অবৈধ হোর্ডিং রয়েছে বলে খবর।