টাইব্রেকারে নায়ক বোনৌ, বিশ্বকাপের শেষ ১৬-এ মরক্কো, ছিটকে গেল নেদারল্যান্ডস
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ এক রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। একদিকে তারকাখচিত নেদারল্যান্ডস। অন্য দিকে দুরন্ত ছন্দে থাকা অন্যতম ‘ডার্ক হর্স’ মরক্কো। গোটা ম্যাচ জুড়ে হলো হাড্ডাহাড্ডি লড়াই। এক দিকে সদ্য সন্তানহারা ডাচ দিকে কোডি গাকপোর গোল করে কান্না। শেষ মুহূর্তে ইসা দিওপের দুরন্ত হেডে মরক্কোর কামব্যাক। তবে টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনৌ। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল মরক্কো।
সামারভিলের শট ইয়াসিন বোনৌ আটকে দিতেই জয়ের গন্ধ পেয়ে যায় মরক্কো। শেষ শটটা ইসমাইল সাইবারি জালে জড়িয়ে দিতেই সেলিব্রেশনে মাতেন মরক্কোর ফুটবলাররা। গ্রুপপর্বে দুরন্ত ছন্দে থেকেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডাচরা। জলে গেল সন্তানহারা কোডি গাকপোর লড়াই।