দম থাকলে ২১–এর সভা করুন ব্রিগেডে, শুভেন্দুর তোপে দুই শিবিরই
বিরোধী দলনেতা থাকাকালীন তাঁকে কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমাকে সভার অনুমতি চাইতে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছিল। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১৫ দিনের মধ্যে কলকাতার রাস্তায় সভা করার অনুমতি দিয়েছি।’ এরপরেই কটাক্ষের সুরে তাঁর সংযোজন, ‘উনি রানি রাসমণি চেয়েছিলেন। আমার ধারণা ছিল, প্রচুর লোক হবে। যানজট হয়ে যাবে। বললাম, ওয়াই চ্যানেলে করুন। ধারণা ছিল না, ৫০০–৬০০ লোক হবে। কেউ বাধা দেয়নি।’ এরপরে ব্রিগেডে ২১ জুলাইয়ের সভা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। কুণাল বলেন, ‘ব্রিগেডে ২১ জুলাই করতে অামাদের কোনও সমস্যা নেই। ২০১১–এর ২১ জুলাই ব্রিগেডেই সভা হয়েছিল। কিন্তু বর্ষাকালে ব্রিগেডে সমাবেশ করার কিছু সমস্যা রয়েছে। ১৯৯৩–এর ঘটনা ধর্মতলাতেই ঘটেছিল। ওখানেই পুলিশের গুলিতে বহু মানুষের প্রাণ গিয়েছিল। সেই কারণে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা হয়।’