এটাই শেষ ভাষণ! শুভেন্দুর নিশানায় হুমায়ুনের মন্তব্য, পুলিশি অ্যাকশনের বার্তাও মুখ্যমন্ত্রীর
হুমায়ুনের অবশ্য পাল্টা দাবি, মুসলিম ভোটের মেরুকরণ ছাড়াই রেজিনগরের উপনির্বাচনে ‘আমজনতা উন্নয়ন পার্টি’র মার্জিন বাড়বে। ২০২৬–এর ভোটে রেজিনগরে ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন হুমায়ুন। বিজেপি ২৭ শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূল ১৭ শতাংশ ভোট পায়। হুমায়ুন ভোটের অঙ্ক কষলেও তৃণমূল জমানার তথাকথিত দাবাং নেতাদের এখন কী পরিণতি হয়েছে, তা নওদার বিধায়ককে মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, ‘তিনটি উদাহরণ দিচ্ছি। সন্দেশখালিতে একজন ছিল। ২০২৪–এর ১ জানুয়ারি বলেছিল, বিরোধী দলনেতা সন্দেশখালিতে এলে হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে। চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওঁর অবস্থা কী হয়েছে, সবাই দেখেছেন। ক্যানিংয়ের জীবনতলায় একটা গুন্ডা ছিল। ওঁর অবস্থাও কী হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। আর একজন বলেছিল, পুষ্পা ঝুঁকেগা নেহি। এমন ঝোঁকা ঝুঁকেছে যে, খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে ওঠবস করতে করতে যাচ্ছে।’ রেজিনগর ও শক্তিপুর থানায় হুমায়ুনের বিরুদ্ধে যে সব ধারায় মামলা রুজু হয়েছে, সেখানে জমি অযোগ্য ধারাও রয়েছে। নওদার বিধায়ক কি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করবেন? হুমায়ুনের বক্তব্য, ‘আমি আমার পার্টির হয়ে বলেছি, সেখানে কেন আগাম জামিনের আবেদন করতে যাব?’